প্রিয় বাবা" - বাবা তোমায় নিয়ে লিখবো বলে অনেক দিন ভেবেছি তবে কিবোর্ডে তোমায় নিয়ে লিখতে বসে শব্দ হারা হয়ে যাই। - তুমি এমন কেন বলোতো, কি ভেবেছো তুমি পিকনিকের নাম করে একহাজার টাকার মর্ম বুঝিনা, সত্যিই বুঝি বাবা যখন দেখি পুরোনো শার্ট পরে বাসা থেকে বাহির হয়ে যাও আমাদের আহারের সন্ধানে, ছয়শ টাকার জুতো ১৫টাকার কালি দিয়ে বছর পার করে দাও। - বাবা আমার এখনো মনে পরে যখন ছোট্ট ছিলাম, বিকেল বেলায় আমায় কোলে নিয়ে হাঁটতে বাহির হও আর আমি জিজ্ঞেস করি ওটা কি তুমি শিশুর মতো বলো ওটা হলো কুকুর, আবার যখন জিজ্ঞেস করি ওটা কি তুমি বলো কুকুর যখন আবারও জিজ্ঞেস করি ওটা কি তুমি বলো কুকুর, বাবা আমি দেখিনি তোমার মুখে বিরক্তের চাপ দেখেছি ভালোবাসা, এখন যখন বড় হয়েছি তুমি জিজ্ঞেস করো শার্ট খুব সুন্দর হয়েছে কতো দিয়ে কিনলি প্রথম বার বলি পাঁচশত টাকা, দ্বিতীয় বার যখন তোমার ঘাম ঝরানো টাকার কথা মনে করে শার্টের দাম ভুলে গিয়ে জিজ্ঞেস করো শার্ট টা কতো নিয়েছে তখন বলি বলছিনা পাঁচশত টাকা দিয়ে কিনেছি, এই বলছিনা কথাটা শুনিনি তোমার মুখ থেকে, তোমার আমার পার্থক্য বুঝি এতোটুকুই। - বাবা তোমার ছেলেকে ইন্জিনিয়ার বানাবে এটা তোমার স্বপ্ন তাই বলে নিজেকে বিসর্জন দিয়ে দিলে, তুমি এমন কেন? বাবা আমি তো দেখিছি ওনেক ছেলে কলিগদের সামনে মান সম্মানের কথা ভেবে বাবা পরিচয় না দিয়ে বাসার কাজের লোক বলে পরিচয় দিতে, বাবা আমিও কি ওরকম কাপুরুষ হবো? না বাবা ওরকম কাপুরুষ আমি হতে পারবো না কারন আমি খুব করে দেখেছি তোমায় বলিষ্ঠ কন্ঠে বলে উঠতে এটা আমার বড় ছেলে ইন্জিনিয়ার হবে। - জন্মের পর তোমার কেনা সুতোর থেকে শুরু করে আজ ইন্জিনিয়ার হওয়ার কাছাকাছি এসে দাঁড়িয়েছি কই আমি তো দেখিনি কখনো তোমায় বলতে এত কোটি এতো লক্ষ টাকা ফেরত দে তোর পিছনে আমার ব্যয়, আমি দেখেছি তোমার স্বপ্ন গুলোকে মাটি দিয়ে রোদ বৃষ্টি ঝড়ে তোমায় লড়ে যেতে। - তোমার বাবার মৃত্যতে তোমার চোখের পানি আটকে রাখতে দেখেছি কিন্তু আমি ক্রিকেট খেলার এক্সিডেন্টে হাসপাতালে নেওয়ার সময় তোমার চোখে প্রথম পানি দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। - মাঝে মাঝে দেখি রাত করে বাসায় ফিরলে তোমার টেলিফোন, বাসায় এসে শুনতে পাই রাতের খাবার এখনো খাওনি মায়ের সাথে ঝগড়া বেজেছো দেশের পরিস্থিতি খারাপ বলে, তোমার স্বার্থ কি বাবা, ইন্জিনিয়ার না হয় আমি হলাম তোমার কেন সেমিস্টার ফ্রির জন্য এতো চিন্তা। - কোন স্বার্থে এমন করো বলবে? জানি বলতে পারবেনা কারন তুমি স্বার্থপর বড্ড বেশী স্বার্থপর, নিজের কথা না ভেবে ভাবো কালকে দিনটি কিভাবে চলবে, কি ভাবে হবে তোমার ছেলে ইন্জিনিয়ার। . ভালোবাসি কখনো বলা হয়নি, এখন ভালোবাসি কথাটাও কেমন জানি স্বার্থের অনুকূলে পৌছে গিয়েছে। - তোমার জীবনের শেষ সময়টুকুতে যেন শুনতে পাই বাহিরের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস একসাথে ডিনার করবো, পান্জাবীটা বেশ মানিয়েছেনা খোকা, কোথায় থেকে কিনেছিস।
- লেখা:- Hasan Ratul
<!-- Show a Flower image if the post has the label flower -->
<b:if cond='data:post.labels any (l => l.name == "Flower")'>
<img src=’/img/flower.jpg’ />
<b:if/>
No comments:
Post a Comment